1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

সকল শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ এ প্লাস নিশ্চিত করতে হবে- আব্দুল মুনতাকিম এমপি।নীলফামারীতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধি : তারিখ ১৮-০৪-২০২৬ইং

উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাশের হার নিশ্চিত করার লক্ষ্যে সকলকে মনযোগী হয়ে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে কোচিং নয়,বরং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে তাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী পড়ালেখার প্রতি গুরুত্ব দিতে হবে। কোন কোন প্রতিষ্ঠানের কি কি সমস্যা সেটি নোট দিবে উপজেলা শিক্ষা দপ্তর। আমি সংসদ সদস্য হিসাবে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। কিশোরগঞ্জ উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানও শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়ে থাকবে না। এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে আন্তরিক হয়ে কাজ করতে হবে। উপজেলা পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ভবন নির্মাণ করা হবে।

শনিবার সকালে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান’র সভাপতিত্বে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা বলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান,উপজেলা শিক্ষা অফিসার ড.মাহমুদা খাতুন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সিনিয়র শিক্ষক বাবু প্রতাপ চন্দ্র রায়,গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল কাফি,রণচন্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন,উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর