1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ১৯.০৪.২০২৬

“হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন স্বপন কুমার বিবিশ্ব। এসময় কর্মসূচি সম্পর্কে তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রাফি আরাবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন সপ্তাহব্যাপী এই টিকাদান কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লক্ষ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে শিশুর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৯২ জন। এই টিকাদান কার্যক্রম জেলার ১০টি স্থায়ী ও ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেন।
প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সিভিল সার্জন, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত হয়।
উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রামসহ সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর