1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

কিশোরগঞ্জ-এ নতুন জেলা প্রশাসকের যোগদান, উন্নয়ন ও জনসেবায় নতুন আশার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হলো নবাগত জেলা প্রশাসক মহোদয়ের যোগদানের মধ্য দিয়ে। অদ্য মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬ খ্রিঃ) সকাল ০৯:৩০ ঘটিকায় জনাব মিস সোহানা নাসরিন, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান।
উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বরণ অনুষ্ঠানটি কিশোরগঞ্জ জেলার প্রশাসনিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিফলিত হয়। নবাগত জেলা প্রশাসক মহোদয় তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মানোন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি তার বক্তব্যে বলেন, কিশোরগঞ্জ জেলার জনগণের কল্যাণে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা হবে।
অন্যদিকে পুলিশ সুপার মহোদয় নবাগত জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর