1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

নবজাতক রেখে পরীক্ষার হলে মা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য কুড়িগ্রাম:২১-০৪-২০২৭

কুড়িগ্রামের এক শিক্ষার্থী সন্তান জন্মের তিনদিন পর পরীক্ষার হলে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছে। হাওয়া আক্তার নামের ওই এসএসসি পরিক্ষার্থী নিজের দৃঢ় মনোবল ও স্বপ্নপূরণের ইচ্ছার প্রমাণ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের অধিবাসী হযরত আলীর মেয়ে হাওয়া আক্তারের সিজারিয়ান অপারেশন হয় গত ১৮ এপ্রিল। অপারেশনের পর তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও আজ এসএসসি পরীক্ষা তাকে দমিয়ে রাখতে পারেনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নবজাতক সন্তানকে পরিবারের কাছে রেখে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত হয়ে পরিক্ষায় অংশ নেন ওই মা। সেখানে নির্ধারিত সময়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন তিনি।

এদিকে, তার নবজাতক সন্তানকে নিয়ে পরিবারের একজন সদস্য পরীক্ষা কেন্দ্রের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন। ফলে একদিকে মায়ের পরীক্ষা, অন্যদিকে সন্তানের যত্ন-দুটোই চলছিল একসঙ্গে।

স্থানীয়রা জানান, প্রতিকূলতার মাঝেও লক্ষ্য থেকে না সরে দাঁড়ানোর এই ঘটনা অন্য শিক্ষার্থীদের জন্য বড় শিক্ষা। হাওয়া আক্তারের এই সাহসিকতা দেখিয়ে দেয়-ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বড় নয়। এদিকে ওই পরিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত জানান, তাদের কেন্দ্রে প্রায় ১১ শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন ছাত্রী মাত্র তিনদিন আগে সিজার হওয়ার পরও পরীক্ষায় অংশ নিয়েছেন। যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর