1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্টিত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল প্রীতিম্যাচ উপভোগ করলেন হাজার হাজার ফুটবল প্রেমী, বাঘাইছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মিনি স্টেডিয়ামে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলায় মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি বনাম মাটিরাঙ্গা গোমতি ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে হাজার হাজার দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালি নির্ধারিত সময়ে উভয় দল ২-২ গোল করতে সক্ষম হয়। ফলে ম্যাচটি ২-২ গোলে ড্র ঘোষণা করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, বিশেষ অতিথি জোন উপ অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, জোনের পরিচালক হাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

পরে উভয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরষ্কার ও অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর