1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান

মনিপুর ঘাটে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা, মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ জোনায়েদ হোসেন

মনিপুর ঘাট এলাকায় মাদকের বিস্তার রোধে এবার সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় জনগণ। আজ শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার তরুণ সমাজ, মুরুব্বি, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠেছে। তাই মনিপুর ঘাট এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা, সেবন কিংবা মাদকের আস্তানা চলতে দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের কাছে দ্রুত অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত তরুণরা বলেন, আমরা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে একসাথে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
এ সময় এলাকার প্রবীণ ও মুরুব্বিরা বলেন, মনিপুর ঘাট একটি শান্তিপূর্ণ জনপদ। এখানে কোনো মাদক ব্যবসায়ী কিংবা অপরাধীদের ঠাঁই হবে না। প্রয়োজনে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মনিপুর ঘাটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর