1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

নীলফামারীতে মামলার ভয় দেখিয়ে পাড়া ডাকাতি

  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়েছেন

কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ

খুনের মামলায় আসামী হয়ে পড়ার ভয়ে প্রায় পুরো পাড়ার মানুষ মাসখানেক ধরে স্বপরিবারে পলাতক। সেই সুযোগে পাড়ার প্রায় ২৫টি বাড়ি লুটে নিয়েছে সংঘবদ্ধ চক্র। লুট হওয়া বাড়ীঘর এখনো তেমনই পড়ে আছে। পুলিশ প্রথমে একে ঝড়ের প্রভাবে এলোমেলো হওয়া বলে চালাতে চাইলেও লুটপাটের বিষয়টি অস্বীকারও করতে পারেনি।

নীলফামারীর ডোমার উপজেলা চত্তর সংলগ্ন ময়দান পাড়ায় গত ১৪ই মার্চ গাছ কাটাকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় ২২ জন নামীয় এবং অজ্ঞাত সংখ্যক অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। এজাহার নামীয়দের পাশাপাশি অজ্ঞাত আসামী হওয়ার হমকিতে প্রায় পুরো পাড়া জুড়ে লোকজন পরিবার নিয়ে পালিয়ে যায়। সেই সুযোগে সংঘবদ্ধ চক্র লুটে নিয়ে যায় এই পাড়া বাসীর সর্বস্ব। মামলায় নাম নেই তবুও পালিয়ে আছে এমন বাক্তিরা জানাচ্ছে মামলা সংক্রান্ত নেতাদের অজ্ঞাত আসামী বানানোর হুমকীতে তারা ঘরছাড়া। ক্যামেরার সামনে দাড়িয়ে কথা বলতেও ভয় তাদের।

অজ্ঞাত আসামি হওয়ার ভয়ে পালিয়ে থাকা ভুক্তভোগীরা জানান, তাদের বাড়িঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। মামলার আতঙ্কে আত্মীয়স্বজনও তাদের বাড়িতে যেতে পারছেন না। রেখে আসা টাকা-পয়সা, গরু-ছাগল, ফসল ও ঘরের মালামালসহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। এছাড়া চুরির পাশাপাশি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এতো কিছুর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তা নেয়া হয়নি বলে তিনি দাবী করেন।

আত্মীয়দের লুট হওয়া বাড়ীঘর দেখতে গিয়েও হুমকীর শিকার হয়েছেন আকলিমা বেগম নামের এক নারী। তিনি জানান, ভাই পলাতক থাকার কারনে তার বাড়িতে দেখতে গিয়েছিলাম। অনেকেই মালামাল লুটপাট চালাচ্ছে, প্রতিবাদ করতে গেলে বাদী পক্ষ মামলায় ঢুকিয়ে দেয়ার হুমকি দেয়।

বাড়ীগুলোতে লুটপাটের বিষয়ে ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান তার কাছে কোন অভিযোগ নেই আর বাড়ীগুলো লুটপাট হয়নি বরং সাম্প্রতিক ঝড়ে এলোমেলো হয়ে পড়েছে। তাহলে এ ঘটনার দায় কার ? এমন প্রশ্নে স্বীকার করে বসেন ঘটনা ঘটে গেছে দায়ভার কার জানেন না তিনি।# সাথে ছবি আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর