প্রতিনিধি: মাশরাফি সিকদার, মাগুরা
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ২৩ এপ্রিল ২০২৬ তারিখে মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার, মাগুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা। এ সময় স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম পুষ্টির গুরুত্ব অপরিসীম। পুষ্টি সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর অপুষ্টি দূরীকরণ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Leave a Reply