1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

গোপালগঞ্জে সরকারি জমি দখল করে ৪ টি দোকান নির্মাণ: অভিযুক্ত কোচি হোসেন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়েছেন

মনোয়ার হোসেন রাজু, বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে ৪ টি পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মালিক কোচি হোসেন-এর বিরুদ্ধে। ইটের গাঁথুনি দিয়ে এই স্থায়ী স্থাপনা নির্মাণের ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
​অভিযোগ ও সরেজমিন চিত্র সরেজমিনে উলপুর বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়, সরকারি জায়গা দখল করে সারিবদ্ধভাবে দোকানগুলো নির্মাণ করা হচ্ছে। সাংবাদিকদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও অভিযুক্ত কোচি হোসেন-কে সেখানে পাওয়া যায় না। পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি ধরেন বলে যে কাগজ পাতি এবং পাওয়ার আমার নামে এবং সেই খান থেকে আমরা
​প্রশাসনের বক্তব্য এ বিষয়ে উলপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী কর্মকর্তা মোহাম্মদ মুহসীন শেখ সাংবাদিকদের জানান:
​”অফিস থেকে তাকে কাজ বন্ধ রাখার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
​জনদুর্ভোগ ও শঙ্কা স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে সরকারি জমি দখল করে দোকান তোলায় সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। সচেতন মহলের আশঙ্কা, যদি এখনই কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তবে বাজারে সরকারি জমি দখলের মহোৎসব শুরু হবে। এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ নির্মাণ উচ্ছেদ এবং দখলদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


​বর্তমান অবস্থা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন কতটুকু ঘটে, সেদিকেই তাকিয়ে আছে উলপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সচেতন সমাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর