1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

আলফাডাঙ্গায় জমি বিক্রির নামে প্রতারণা: ২০ লাখ টাকা নিয়ে বিক্রেতা উধাও, ভুক্তভোগীর মানবেতর অবস্থা

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়েছেন

আলমগীর কবির,( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে জমি বিক্রির নামে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ উঠেছে, ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ২০ লাখ টাকা গ্রহণের পরও দলিল সম্পন্ন না করে বিক্রেতা আত্মগোপনে চলে গেছেন।
ভুক্তভোগী মমতাজ বেগম এক সংবাদ সম্মেলনে জানান, তিনি তার দেবরের ছেলে আল মামুন (আলামিন) এর নিকট থেকে বাড়ির জমি কেনার জন্য একটি লিখিত চুক্তি সম্পাদন করেন। চুক্তির সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তার আরেক দেবর হোসাইন। চুক্তি অনুযায়ী, মমতাজ বেগম নগদ ২০ লাখ টাকা প্রদান করেন।
তিনি আরও জানান, পরবর্তীতে বিক্রেতার নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল প্রস্তুত করে দীর্ঘ সময় অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে আল মামুন(আলামিন) উপস্থিত হননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি গাঁ ঢাকা দেন।
মমতাজ বেগম অভিযোগ করেন, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দলিল সম্পন্ন না করে আল মামুন(আলামিন) বিভিন্নভাবে টালবাহানা করতে থাকেন। এমনকি তিনি নিজের জমিতে ঘর নির্মাণ করতে গেলে আল মামুন(আলামিন) তার বোন ফরিদা ইয়াসমিনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করে কাজ বন্ধ করে দেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে তিনি ওই আদেশ খারিজ করাতে সক্ষম হলেও এখনও নানা বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন।
ঘটনার সাক্ষী হোসাইন বলেন, “মমতাজ বেগম একজন অসহায় নারী। এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই অর্থ জোগাড় করেছেন। তার সঙ্গে এমন প্রতারণা অত্যন্ত দুঃখজনক।”
ভুক্তভোগী মমতাজ বেগম বলেন, “আমার জীবনের সব সঞ্চয় দিয়ে জমিটি কিনতে চেয়েছিলাম। এখন টাকা ও জমি—দুটোই হারানোর আশঙ্কায় আছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল মামুন (আলামিন) পেশায় একজন পুলিশ সদস্য। তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মমতাজ বেগম প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর