1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা

কুড়িগ্রামের উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:২৭-০৪-২০২৬


কুড়িগ্রামের উলিপুরে জেন্ডার রেস্পন্সিভ ডিসাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)’র আয়োজনে ও ইউএন ওমেন এর আর্থিক সহায়তায় উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মেহেদী হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসমদ কর্মকর্তা ডা. রেবা বেগম, হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সামছুল হক, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুছ, এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) জেন্ডার ফোকাল (ম্যানেজার ট্র্রেনিং) সাবিনা ইয়াসমীন, মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন অফিসার অমর দাস, এ্যাডভোকেসি অফিসার আঃ রাজ্জাক, প্রোগ্রাম ফোকাল রোজিনা আক্তার প্রমুখ।


উল্লেখ্য, জেন্ডার রেস্পন্সিভ ডিসাস্টার রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ এর প্রকল্পটি উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে নদী ভাঙনকবলিত পরিবারগুলোকে নিয়ে কাজ করছে। যারা বাঁধ সংলগ্ন এলাকায় বসবাস করেন। এসব পরিবারের মধ্যে নারী প্রধান পরিবার, কিশোরী ও প্রতিবন্ধীদের নিয়ে এক বছরের জন্য পরীক্ষামূলক কাজ বাস্তবায়ন করছে। প্রকল্প থেকে এসব পরিবারকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি হাঁস পালন, বাঁধের স্লোপে যৌথভাবে নেপিয়ার ঘাস রোপন, বরোপীটগুলোতে যৌথভাবে মৎসচাষসহ বিভিন্ন আয়মূলক কাজে সম্পৃক্ত করা হচ্ছে। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর