1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ওড়নায় ফাঁস দিয়ে কিশোরীর মৃত্যু, মায়ের সঙ্গে অভিমানের জেরে ঘটনা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: মোঃ এনামুল হক

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সাথে অভিমান করে ওড়নায় ফাঁস দিয়ে তাইয়্যেবা-(১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা সপরিবারে পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে বাসার সামনে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় তাইয়্যেবার ঝগড়া হয়। সে বাসায় ফিরে মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এসময় তাইয়েবার মা তাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তাইয়েবা মায়ের নিষেধ অমান্য করে চেচামেচি করার একপর্যায়ে মা তাকে সামান্য মারধর করেন। এতে তাইয়েবা ক্ষুব্ধ হয়ে অভিমান করে পরিবারের অগোচরে বাসার বারান্দায় নিজের ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ​ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান​, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর