1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

মে দিবস উপলক্ষে মেহনতি মানুষকে ডাঃ মেহেদিজ জামান মেহেদীর শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই সংহতি প্রকাশ করেন।

বাণীতে ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ঐতিহাসিক আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রম সময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা স্বীকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে এই বিএনপি নেতা বলেন, তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিশেষ করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে এবং জাতি প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ডাঃ মোঃ মেহেদিজ জামান (মেহেদী) উল্লেখ করেন যে, জাতীয় উন্নয়ন ও উৎপাদনের মূল কারিগর হলো শ্রমিক শ্রেণি। তাই তাদের অবহেলিত রেখে কোনোভাবেই একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয়। পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নকল্পে শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর