হুমায়োন সূর্য কুড়িগ্রাম প্রতিনিধি | ০২ মে, ২০২৬
কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের নিয়ে হ্যালোর ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’।
এই আয়োজনে অংশীদারিত্বে ছিল জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।
কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল লেখালেখি শিশু-কিশোরদের মনোজগতকে আলোকিত ও সম্প্রসারিত করে।
এর মাধ্যমে তাদের জানাশোনার পরিধি বাড়ার পাশাপাশি নিজেদের ও অন্যের অধিকার সম্পর্কে তারা সচেতন হতে পারবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাসান বিপুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত এবং সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন।
দিনব্যাপী এই ফলোআপ কর্মশালায় কুড়িগ্রাম শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ১০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।
Leave a Reply