1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায়

তারাগঞ্জে ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

  • প্রকাশিত সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৮ বার পড়েছেন

​শহীদুল ইসলাম প্রতিনিধি তারাগঞ্জ:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করার দায়ে মেসার্স আরবি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি সরকারি নির্দেশনা অমান্য করে এবং অগ্নিনিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে প্লাস্টিকের জারে পেট্রোল মজুদ করে রেখেছে। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।একইসঙ্গে জব্দকৃত ১৩০ লিটার পেট্রোল প্রচলিত মূল্যে বিক্রি করে সেই টাকা দ্রুততম সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, “নিরাপদ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জারকিনে বা অনিরাপদ পাত্রে জ্বালানি তেল কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি বজায় থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর