1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

সাজেকে ফের চাঁদের গাড়ি উল্টে সড়ক যোগাযোগ বন্ধ, সড়ক সচল করতে কাজ করছে সেনাবাহিনী

  • প্রকাশিত সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আবারও একটি চাঁদের গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।

সোমবার ৪ মে সন্ধান ৭ টার সময়ে সাজেক-বাঘাইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় ঝুঁকিপূর্ণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের ওপর পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

দুর্ঘটবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ১৪ ইবি বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সদস্যরা
উদ্ধার ও সড়ক সচল করার কাজ শুরু করেন।

সেনাবাহিনী উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক পরিষ্কারের কাজ করছে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানিয়েছে, পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক থাকতে হবে এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাঘাইহাট জীপ মালিক সমিতির সভাপতি মো. রহিম বলেন, দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল, যা পর্যটক ও স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সড়কটি সচল করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা এবং উল্টে যাওয়া গাড়ি সরিয়ে নেওয়ার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাদের এই আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।

এ সময় তিনি সেনাবাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর