​প্রতিবেদন: সুমাইয়া সামিরা কাব্যগাথা: কবি শাহজাহান আবদালী স্থান: ঢাকা | তারিখ: ২১শে ফেব্রুয়ারি, ২০২৬

।| সংবাদের সারাংশ |।

​একুশ মানে মাথা নত না করা। একুশ মানে রক্ত দিয়ে কেনা বাঙালির শ্রেষ্ঠ অহংকার। ১৯৫২-এর সেই উত্তাল দিনগুলোতে পলাশ-শিমুলের রক্তিম আভায় রাজপথ রঞ্জিত করে আমাদের ভাইয়েরা এনেছিলেন মাতৃভাষার জয়। সেই অবিনাশী চেতনাকে কবি শাহজাহান আবদালী তাঁর ছন্দে তুলে ধরেছেন এক অনন্য উচ্চতায়।

সুমাইয়া সামিরা নিজস্ব প্রতিবেদক 

।| মূল কাব্যগাঁথা |।

মাতৃভাষার জয় 

কবি শাহজাহান আবদালী

​পলাশ শিমুল কৃষ্ণচূড়ার > আগুনরঙা রূপ > দামাল হাওয়ায় বিষন্নতা > হঠাৎ হলো চুপ।

​দূরের বনে কুহু কুহু > কোকিল তোলে সুর > সুর যেন নয় ব্যথার বাঁশি > শোকের সমুদ্দুর।

​কিসের ব্যথা কিসের ব্যথা > ভাই হারানো দিন > ফেব্রুয়ারির একুশ তারিখ > বাজে দুখের বীন।

​রক্ত দিয়ে ভাই এনেছে > মাতৃভাষার জয় > তাইতো আমি আজ করি না > কাউকে এখন ভয়।

​ভয় টুটেছি জয় এনেছি > নির্ভয়ে গান গাই > জীবন দিয়ে ভাষার বিজয় > আনলো আমার ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *