1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

সাতক্ষীরায় দুই এমপিকে সংবর্ধনা

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৩ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরার কালিগঞ্জে দুটি সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সকালে শিমু রেজা এমপি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জনসমাগমে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত ও উৎসব মুখর মিলন মেলায়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মিলন সাহার সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন এবং মৌতলা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা তাদের বক্তব্যে শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। তারা কালিগঞ্জে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে চলমান কার্যক্রমের কথা তুলে ধরে ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া জনপ্রতিনিধিরা জনগণের আস্থা ও ভালোবাসাকেই তাদের কাজের প্রধান প্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, সমন্বিত উন্নয়নের মাধ্যমে কালিগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেন তারা।
অনুষ্ঠানে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও পারস্পরিক সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে সকল শ্রেণির মানুষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি কালিগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর