সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের ঘোরামাড়া এলাকায় এক হিন্দু পরিবারের গরু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কালু নামে এক ব্যক্তি সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ১১টা ৫৫ মিনিটে কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিলের ছেলে সোহেলসহ অজ্ঞাত আরও দুইজন ঘোরামাড়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।


ভুক্তভোগীর দাবি, গরু নিয়ে যাওয়ার দৃশ্য রসুলপুর দাখিল মাদ্রাসার সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে সোহেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া তার পিতার কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *