1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

সিরাজদিখানের রশুনিয়া-রাঙামালিয়া রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে!

  • প্রকাশিত সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের মধ্যবর্তী দক্ষিণ রাঙামালিয়া গ্রামে প্রবেশের পূর্ব রশুনিয়া থেকে দক্ষিণ রাঙামালিয়া জেলে বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রীগঞ্জ বাজার পর্যন্ত সড়কেরও একই অবস্থা বিরাজ করছে।
তবে সম্প্রতি সড়কটির সংস্কার কাজ শুরু হলেও কাজের ধীরগতির কারণে বেকায়দায় পড়েছেন রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী একটি মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা।

ভেকু দিয়ে রাস্তার সংস্কার কাজ করার সময় কয়েক ফুট গভীর করে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়ায় চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিদ্যালয় ও মাদরাসাগামী শিশু শিক্ষার্থীদের প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে পূর্ব রশুনিয়া থেকে দক্ষিণ রাঙামালিয়া জেলে বাড়ি পর্যন্ত সড়কটিতে ইটের সলিং করা হলেও এরপর আর কোনো উন্নয়ন কাজ হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো সড়ক।


এতে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, সড়কটি রশুনিয়া ও বাসাইল ইউনিয়নের মাঝামাঝি এলাকায় হওয়ায় কোনো ইউনিয়নের পক্ষ থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এ জনসড়কটি।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ। বিশেষ করে রাঙামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অংশ দ্রুত সংস্কার শেষ করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে রশুনিয়া ও বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়কে ফোন করে পাওয়া যায়নি বিধায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর