1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার​

  • প্রকাশিত সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫ বার পড়েছেন

যশোর প্রতিনিধি : তরিকুল ইসলাম

​যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের রূপকার হিসেবে খ্যাত ডা. এমদাদুল হক।

তিনি হাসপাতালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে বলেন, “শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান অবকাঠামো ও পরিবেশ অনেকটাই জরাজীর্ণ। তবে সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করা সম্ভব।” এ সময় তিনি হাসপাতাল সংস্কারে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন।
​সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি এলাকার সামর্থ্যবান ও বিত্তবানদের সহযোগিতায় আমরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলবো। যেখানে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে।” তিনি হাসপাতালের পরিবেশ রক্ষা এবং সুন্দর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আগামী সাত দিনের মধ্যে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বিভাগভিত্তিক লিখিত প্রস্তাবনা জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
​উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ, শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ ফারুক হাসান, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহিয়াসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভা শেষে হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নয়ন এবং আধুনিকায়নের লক্ষ্যে একটি টেকসই কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর