গোপালগঞ্জ প্রতিনিধি:

কাশিয়ানী উপজেলা উপজেলার ফুকরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১:০০টার দিকে ফুকরা বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তিকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত সংশ্লিষ্ট হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনসাধারণের সহযোগিতায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *