1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

আলফাডাঙ্গায় মাদকবিরোধী মানববন্ধন: “জিরো টলারেন্স” দাবিতে জনতার গর্জন

  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে সচেতন নাগরিকদের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তা। মাদক কারবারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
রবিবার (১০ মে) বিকাল ৫টার দিকে “আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে কয়েকশ’ মানুষ অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শিক্ষক, ব্যবসায়ী, রিকশাচালক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কেবল একটি সামাজিক ব্যাধি নয়, এটি একটি প্রজন্ম ধ্বংসের হাতিয়ার। তারা অভিযোগ করেন, মাদক সহজলভ্য হয়ে পড়ায় তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং অপরাধপ্রবণতা বাড়ছে। বক্তাদের ভাষায়, “আজকের মাদকাসক্ত তরুণই আগামী দিনের অপরাধী হয়ে উঠতে পারে,” যা সমাজের জন্য মারাত্মক হুমকি।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় কোনো মাদক কারবারীর স্থান হবে না এবং মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি রবিউল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, “মাদক কারবারী কোনো দলের হতে পারে না; তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু।” সন্তানদের রক্ষায় অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপরও জোর দেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক মাওলানা মো. তামিম আহমেদ। সমাপনী বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এলাকায় মাদকের বিস্তার ঘটলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে দেশ, জাতি ও বিপথগামী যুবসমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর