1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

মাগুরার শালিখায় শিক্ষার্থীদের চলাচলের রাস্তা যেন ‘মরণফাঁদ’: ১০ মাসেই ধ্বংস হয়ে গেল সলিং।

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

মাগুরার শালিখা উপজেলার দরিখাটোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ইটের সলিং রাস্তাটি যেন কোমলমতি শিক্ষার্থীদের জন্য ‘মফাঁদ’-এ পরিণত হয়েছে। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিনের উদ্বোধন করা এই রাস্তাটি মাত্র ১০ মাস যেতে না যেতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

​সরেজমিনে দেখা গেছে, দরিখাটোর ওই রাস্তার প্রতিটা ইট বর্তমানে আলগা হয়ে উপরে উঠে গেছে। রাস্তার বিভিন্ন স্থানে মাটি ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে কাদার ভেতরে অপরিকল্পিতভাবে নিম্নমানের ইট বসানোর ফলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। বর্তমানে এই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা পায়ে হেঁটে যেতে গিয়ে প্রায়ই আহত হচ্ছে। রাস্তাটির অবস্থা এতটাই শোচনীয় যে, স্কুল শিক্ষকরা সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছেন না।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিআর প্রকল্পের আওতায় প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু কাজ শেষ করার সময় ঠিকাদার বা পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) চরম গাফিলতি করেছে। কাদার ওপর নিম্নমানের ইট দিয়ে তড়িঘড়ি করে দায়সারা কাজ শেষ করা হয়েছে। এছাড়া, সংস্কারের পরপরই এই রাস্তা দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত ভারী মাটির ট্রাক ও বালুর গাড়ি চলাচল করায় রাস্তাটি দ্রুত ধ্বংসের মুখে পড়ে।

​জনগণের প্রশ্ন— কাদার ওপর এমন নিম্নমানের কাজ করার পরও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে কীভাবে এই কাজের বিল অনুমোদন করা হলো, দ্রুত এই রাস্তাটি সংস্কার করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর