মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) উপজেলার আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সম্মানিত সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার।

প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলের মাঝে মোট ৮০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও উপকারভোগীদের খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এ সহায়তা জেলেদের বিকল্প আয় বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নদী-খাল ও জলজ সম্পদ রক্ষায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। জেলেদের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

Leave a Reply