1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত-২

  • প্রকাশিত সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:১৬-০৫-২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় এক কিশোর ও এক গৃহবধু আহত হন

শনিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে রিয়াজুল ইসলাম বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যায়। ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাতের সময় মাঠেই বজ্রাঘাতে গুরুতর আহত হন রিয়াজুল। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে একই সময়ে মাঠে ছাগল আনতে গিয়ে একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ (১৫) ও গৃহবধু ইশমেতারা রান্নাঘরে থাকা অবস্থায় বজ্রাঘাতে আহত হন। তাদের দুজনকে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর