1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

মঠবাড়িয়া পৌরসভায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

মঠবাড়িয়া প্রতিনিধি :


১৮ মে ২০২৬, সোমবার বিকাল ৪ ঘটিকায় পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা-এর সভাকক্ষে পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর জনাব রামকৃষ্ণ সাহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও মিজ আকলিমা আক্তার।


অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় প্রশাসক মহোদয় সদ্য অবসরে যাওয়া হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান এবং অফিস সহায়ক জনাব মোঃ শাহ আলমের হাতে আনুতোষিক ভাতা বাবদ প্রাপ্য টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও সদ্য বদলিকৃত পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হারুন অর রশিদ এবং হিসাব রক্ষক জনাব মোঃ মিজানুর রহমানের কাছেও আনুষ্ঠানিকভাবে তাদের প্রাপ্য ভাতার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামকৃষ্ণ সাহা, ফারজানা ইয়াছমিন, মনিরুজ্জামান মনির ও মনিরানীসহ অন্যান্যরা। বক্তারা রামকৃষ্ণ সাহার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর সততা, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পৌরসভার সেবা করে গেছেন।


প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক আকলিমা আক্তার বলেন, “রামকৃষ্ণ সাহা জীবনের ২৭টি বছর পৌরসভায় সেবা দিয়েছেন। তাঁর অবদানের জন্য পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও আন্তরিকতা সবাই স্মরণ রাখবে। আমরা তাঁর সুস্বাস্থ্য, সুখী ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর