1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায় মোরেলগঞ্জের বহরবুনিয়ায় ডালিমের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে অভ্যন্তরীণ বনভোজন ‘মেলবন্ধন’ ​৩৯৫ পিস ইয়াবাসহ তুরাগে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার আলফাডাঙ্গায় চা-দোকানি রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুফ গ্রেপ্তার আলফাডাঙ্গায় শ্যালকের ওপর ভগ্নিপতির হামলা: প্রতিবন্ধী দ্বীন ইসলামের হাত ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ ​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

আলফাডাঙ্গায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সভা অনুষ্ঠিত: ঈদের আগেই নতুন কমিটি

  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৫৪ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) থেকে নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উপজেলা ও পৌর শাখা কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সোমবার (১৮ মে) বিকালে উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম মাহমুদুল হাসান ইয়াদের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে সকলের দিকনির্দেশনা, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলা শাখাকে আগামী দিনে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


​
​কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,
​মো. নাজমুল ইসলাম রিপন, সহসভাপতি, জিয়া সাইবার ফোর্স, ফরিদপুর জেলা শাখা।
​কৌশিক, যুগ্ম আহ্বায়ক, জিয়া সাইবার ফোর্স, ফরিদপুর জেলা শাখা।
​আবু সালেহ মো. রুবেল, যুগ্ম আহ্বায়ক, বোয়ালমারী উপজেলা যুবদল।
​অন্যান্য নেতৃবৃন্দের অংশগ্রহণ
​উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন,
​মো. কাইয়ুম শিকদার,
সভাপতি, পৌর শ্রমিক দল,
​মোকিনুর সিকদার,
সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
​মো. সোহাগ মিয়া,
যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল।
​এছাড়াও উপজেলা ও পৌর শাখার বিএনপি, শ্রমিক দল, যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় দলীয় নেতাকর্মী এই কর্মী সভায় অংশ নেন।
​ঈদের আগেই নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান শেষে ফরিদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, আগামী ঈদুল আজহার পূর্বেই আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর