মঠবাড়িয়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (২১ মে ২০২৬) পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা কার্যালয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সকাল থেকে পৌরসভা কার্যালয়ে সুশৃঙ্খল পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়, যাতে ঈদ আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করা যায়।
চাল বিতরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক মিস আকলিমা আক্তার। এ সময় তিনি উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ঈদকে সামনে রেখে এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত সুবিধাভোগীদের তালিকা অনুসরণ করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে এবং বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply