1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

​মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এমপি আজীজুর রহমানের​’সমাজকে আলোকিত করতে আলেমদের ভূমিকা অনস্বীকার্য’

  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮ বার পড়েছেন

​তরিকুল ইসলাম,
যশোর প্রতিনিধি।

যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেছেন, “মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। একটি সুশৃঙ্খল ও আদর্শ সমাজ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। সমাজকে আলোকিত ও কলুষমুক্ত করতে আলেমদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে।”
​শনিবার (২৩ মে, ২০২৬) সকাল ৯টায় নাভারণ দারুল আমান ট্রাস্টের হল রুমে শার্শা উপজেলার ৮টি ইউনিয়নের আলেমদের নিয়ে আয়োজিত এক বিশাল ‘উলামা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আজীজুর রহমান এমপি আরও বলেন, “মাদক নির্মূল ও নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মানুষকে কোরআন ও হাদিসের আলোকে সচেতন করতে হবে। মসজিদের মিম্বার থেকে শুরু করে সামাজিক সব স্তরে ইসলামের সঠিক বাণী পৌঁছে দিয়ে আলেমদের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।”



​শার্শা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি, শার্শা উপজেলা জামায়াত।
​মাওলানা মিজানুর রহমান, সভাপতি, শার্শা উপজেলা উলামা।
​মাওলানা শফিউর রহমান
​মাওলানা আবু ইয়াহইয়া
​মাওলানা ইসমাইল হোসেন
​মাওলানা সিদ্দিকুর রহমান
​সমাবেশে শার্শা উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় শীর্ষস্থানীয় আলেম-উলামারা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার ও মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর