1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ

আসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতা।

  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

শহীদুল ইসলাম ​প্রতিনিধি, তারাগঞ্জ রংপুর

​রংপুরের তারাগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন এবং তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সমন্বিত নেতৃত্বে জননিরাপত্তা জোরদারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ​উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, পশুর হাটে জালনোট শনাক্তকরণ, ছিনতাই রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মহাসড়কে যানজট নিরসন এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশের বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন জানান, “জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য আমরা সার্বক্ষণিক কাজ করছি। প্রতিটি ইউনিয়নে নজরদারি বাড়ানো হয়েছে।”​তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “ঈদুল আযহা উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধীদের তৎপরতা রুখতে সাদা পোশাকেও পুলিশ নজরদারি চালাচ্ছে। জননিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে প্রশাসন ও পুলিশ বাহিনীর এমন সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন তারাগঞ্জের সচেতন নাগরিক সমাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর