কে এম শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী জেলা সভাপতি হাকীম নুরুল আকরাম বসুনিয়া,উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম ও সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ প্রমূখ।


প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর তান তহবিল থেকে দেয়া অর্থ বিতরণের আমরা মাধ্যম। যেহেতু প্রধানমন্ত্রী কোন সরাসরি উপস্থিত হয়ে এ আর্থিক সহায়তা প্রদান করতে পারবে তার প্রতিনিধিত্ব করে আমরা সেই অর্থ আপনাদের হাতে তুলে দিচ্ছি। প্রত্যেক মুসলমান মানুষ কোরবানীর ত্যাগের মাধ্যমে নিজের জীবন পরিচালিত করতে পারলেই সফলতা অর্জন করা সম্ভব। তিনি বলেন কোরবানী মানুষকে ধৈর্য্য ও সহনশীলতা শিক্ষা দেয়। আমার বাড়ীর পাশে কোন অসহায় মানুষ যাতে ক্ষুধা নিয়ে দিন অতিবাহিত না করে সে বিষয়ে সকলকে খেয়াল রাখতে হবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *