শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় সংসদ সদস্য এ.টি.এম আজহারুল ইসলামের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ থেকে ১ হাজার টাকা করে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন মাননীয় সংসদ সদস্য এ.টি.এম আজহারুল ইসলাম। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন, উপজেলা আমির এস.এম আলমগীর হোসেন, সংসদ সদস্যের ব্যক্তিগত প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং যুব বিভাগের সভাপতি সামছুল হুদা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উপকারভোগীরা জানান, ঈদের ঠিক আগ মুহূর্তে নগদ টাকা হাতে পাওয়ায় তাদের প্রয়োজনীয় কেনাকাটা ও উৎসব উদযাপনে অনেক সুবিধা হবে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *