1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় শ্রমিক দল সভাপতি ইয়াদের উদ্যোগে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪২ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​আসন্ন পবিত্র ঈদুল আজহা’র আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম মাহমুদুল হাসান ইয়াদের ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা শ্রমিক দলের দলীয় কার্যালয়ে এই ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম মাহমুদুল হাসান ইয়াদের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​উপহার বিতরণ কর্মসূচির পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পৌর শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ুম শিকদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোকিনুর সিকদার, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব মো. সালাউদ্দিন মোল্লা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম সোহাগ মোল্লা, গোপালপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল হক তালুকদার এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন প্রমুখ।
​এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার বিএনপি, শ্রমিক দল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​ব্যক্তিগত এই উদ্যোগ ও আয়োজন প্রসঙ্গে উপজেলা শ্রমিক দলের সভাপতি এস.এম মাহমুদুল হাসান ইয়াদ বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলা, পৌর ও ইউনিয়নের প্রত্যেক শ্রমিক নেতা-কর্মীকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। পরিবারের লোক হিসেবে তাদের হাতে এই সামান্য উপহার তুলে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আগামীতেও এভাবে নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর