1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
​মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত কুড়িগ্রামে গণশুনানী অনুষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’

​আলফাডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মে) তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক ফকির তাইজুর রহমানের দিক-নির্দেশনায় এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান ও জরুরি ডিউটি পরিচালনা করছিলেন। ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানাধীন ১নং বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া এলাকার মোঃ রুবেল শেখের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
​গ্রেফতারকৃতরা হলেন,
​মোঃ আব্দুল্লাহ মোল্যা (২৩): পিতা- তহিদুর মোল্যা, মাতা- মৃত লিপি বেগম, সাং- খোলাবাড়ীয়া। (তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়)।
​মোঃ আকাশ শেখ (২০): পিতা- ফারুক শেখ, মাতা- আকলিমা বেগম, সাং- পাড়াগ্রাম। (তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়)।
​
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ২৫/০৫/২০২৬ খ্রিঃ, জিআর-৬৫/২৬)।

​আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান যোগদানের পর থেকেই এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর থেকেই থানা এলাকায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদকের বিষয়ে কোনো আপোষ নয়! মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর