1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

নন্দীগ্রামে ভোক্তা অধিকার লঙ্ঘন: দুই দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১২১ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য এবং পণ্যের মোড়কে যথাযথ তথ্য না থাকায় দুই দই-মিষ্টি ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড ও রণবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিয়মবহির্ভূতভাবে পণ্য বিক্রির দায়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ‘ওস্তাদি দধি ভান্ডার’ এবং রণবাঘা বাসস্ট্যান্ডের ‘জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন করছিল না এবং দই-মিষ্টির মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP), উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখের কোনো উল্লেখ ছিল না, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নন্দীগ্রামের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খন্দকার মোহাম্মদ জামিল উদ্দিন এবং তাকে সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর