1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সাবেক ইউপি মেম্বরের বাড়িতে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২১ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মিলন মীরের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৬ ভরি স্বর্ণলাংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে লুটকারিরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের ইউপি মেম্বরের স্ত্রী সালোয়া আক্তার বলেন,ঘটনারদিন শুক্রবার গভীর রাতে গৃহের পিছনের দরজার ছিটকানি ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ২টি আলমীরা,ওয়ার্ড্রোব ভেঙ্গে মালামাল তছনছ করে। আলমীরায় থাকা স্বর্ণের দুটি রুলি,দুটি চেইন,কানের দুল, আংটি,নগদ প্রায় ৫০/৬০ হাজার টাকা,এলিডি টিভি,বিদুৎতের চুলা, নিজেদের ভাঙ্গানো ৩০ লিটার সরিষার তৈল লুট করে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে তারা কেউ ছিলেন না। ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন মেম্বরের স্ত্রী।


ইউপি মেম্বর দীর্ঘদিন ধরে হররানিমূলক মামলায় বাড়ির বাহিরে অবস্থান করছেন। শানিবার সকালে গৃহকর্তী সালোহা আক্তার বাড়িতে ফিরে এসে ঘরের মূল দরজা খুলে দেখতে পান মালামাল এলোমেলো,পিছনের ৩টি দরজার ছিটকানি ভাঙ্গা। দুর্বত্তরা ফেলে রেখে গেছেন ছিটকানি ভাঙ্গার একটি লোহার রড। পরবর্তীতে তিনি বিষয়টি নিকটস্ত ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করেছেন বলে তিনি জানান।

ইউপি সদস্যর ছোট বোন আসমা আক্তার দাবি করে বলেন,এটি বড় ধরনের ডাকাতি। আমার ভাইয়ের স্ত্রী, ও তার দুটি ছোট ছেলে মেয়ে নিয়ে এখন আতংকে রয়েছে,তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সাবেক ইউপি সদস্য মিলন মীর বলেন, ৫ তারিখের পর মিথ্যা মামলা মাথায় নিয়ে বাড়িঘর ছেড়ে শহরে অবস্থান করছি। মায়ের মৃত্যুর জানাজায়ও যেতে দেয়নি। পুলিশ দিয়ে ধরিয়ে দিবে বলে মোবাইলে হুমকি দেয়। গতকাল রাতে বাড়ি লুট করে র্স্বণলংকার টাকা নিয়ে যায় লুটকারিরা। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, বিষয়টি তিনি অবহিত নন। খোঁজ খবর নিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর