1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ।

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ; বিচার চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১১১ বার পড়েছেন

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নামজারি করে নেওয়ার অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম।
​বুধবার (৩ জুন) দূপুরে ডাকবাংলো সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তার বাবা মোঃ অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্র করে দেন। পরবর্তীতে গত ৬ মে ২০২৬ তারিখে তিনি ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে জানতে পারেন, জমিটি ইতোমধ্যে মো: শাম কাজী নামের এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।
​অনুসন্ধানে জানা যায়,মে: শাম কাজী ২০০৮ সালের একটি দলিলের (নম্বর ৭৯১) মাধ্যমে এই নামজারি করিয়েছেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, মূল দলিলে শহিদুল ইসলামের বাবার কোনো নাম, ছবি বা স্বাক্ষর নেই। সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে এই নামজারিটি করা হয়েছে।
​বিষয়টি সহকারী কমিশনারের (ভূমি) নজরে আনা হলে তিনি প্রাথমিক সত্যতা পেয়ে শাম কাজীর নামজারিটি বাতিল করেন। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সাথে জড়িত ভূমি অফিসের অসাধু কর্মচারী ও মূল অভিযুক্তের বিরুদ্ধে এখনো কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্ত পক্ষ থেকে তাদের পরিবারকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এই জালিয়াতি চক্রের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর