শেফালী আক্তার রাখি,
মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গাভিন গরু পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের সরোয়ার শেখ এর গাভিন গরুটি মাঠে ঘাস খেতে গেলে ৩ জুন বুধবার বেলা ১১ টার দিকে গরুটিকে পিটিয়ে হত্যা করে মাঠের পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। বিকেল ৩ টার দিকে খালে ভাষমান অবস্থায় পাওয়া যায় গরুটির মরদেহ। এ ঘটনায় কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সরোয়ার শেখ। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার চিহ্নিত একটি পরিবার ইতিপূর্বে কয়েকজনের গরু মেরে জরিমানা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত সরোয়ার হোসেন বলেন, একই এলাকার চিহ্নিত অপরাধীরা গরুটিকে পিটিয়ে হত্যা করে খালে ফেলে রেখেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *