হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:০৫-০৬-২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শহরের মুল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় আনুমানিক ৫০টি দোকানঘর ভূষ্মিভুত হয়ে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দ্রুত সেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পরে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দল ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষমস হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছোট-বড় দোকানসহ কমপক্ষে ৫০টি দোকানঘর পুড়ে গেছে। এসব দোকানে কাপড়, কসমেটিকস, ফলের দোকানসহ বিভিন্ন পণ্য মজুদ ছিল।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কি পরিমাণে ক্ষতির হয়েছে তা নির্ণয়ের চেষ্টা চলছে।#


Leave a Reply