1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

উত্তরা ট্রাফিক বিভাগের জরিমানা বিহীন চালকদের সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

  • প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪২৪ বার পড়েছেন

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

আজ ৭ই জুন উত্তরা ট্রাফিক বিভাগের উদ্যোগে জরিমানা বিহীন বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের বিভিন্ন পয়েন্টে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত করা হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মামলা দায়েরের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগ কর্তৃক ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মূল উদ্দেশ্য কেবল জরিমানা নয়, বরং গাড়ি চালকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা বৃদ্ধি কি ভাবে করা যায়, বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
সরেজমিনে দেখা যায়, উত্তরার রাজলক্ষ্মী প্রধান সড়কের সামনে রাজলক্ষ্মী এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিকের কর্মকর্তা টি আই জলিলকে তার সঙ্গীয় ফোর্স নিয়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালক এবং পিছনে বসা যাত্রীকে জরিমানা না করে সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। তা তাছাড়া বিভিন্ন ধরনের যানবাহনের অস্পষ্ট নাম্বারপ্লেট প্রদর্শিত হওয়ায় গাড়ি গুলোকে সিগনাল দিয়ে চালকদেরকে মামলা না দিয়ে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহারের নির্দেশ প্রদান করেন।

তাছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে বাম লেন যেন বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে চালকদেরকে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টি আই জলিল বলেন – শুধুমাত্র মামলা বা জরিমানা করার মাধ্যমে চালকদের সচেতন করা সম্ভব নয়,পাশাপাশি তারা যেন উল্টো পথে গাড়ি না চালায়, হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানো, গাড়িতে স্পষ্ট নাম্বার প্লেট ব্যবহার করা ইত্যাদি বিষয়ে মৌখিকভাবে সতর্ক করা যাতে করে ভবিষ্যতে তাদেরকে যেন মামলা না দিতে হয়। যার ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে আমি মনে করি।
জসীমউদ্দীন রোডে দেখা যায়, বাম লেনে ঢোকার রাস্তা যেন বন্ধ না হয়ে যায় সেজন্য ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত টিআই এবং সার্জেন্ট চালকদের সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর