1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে বিডিআর কল্যাণ পরিষদের আনন্দমিছিল

তারাগঞ্জে পরিবেশ দূষণের দায়ে ১লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

  • প্রকাশিত সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

শহীদুল ইসলাম ​প্রতিনিধি, তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ‘এ আর গ্রে অয়েল কোং’ নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ভয়াবহ পরিবেশ দূষণের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানার সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ৮ ই জুন বিকালে উপজেলার খিয়ারজুম্মা নামক স্থানে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কারখানায় অস্বাস্থ্যকর ও অবৈধ উপায়ে টায়ার পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল, যার ফলে চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালিয়ে ভয়াবহ পরিবেশ দূষণের সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ নং ক্রমিক ধারা অনুযায়ী কারখানার দায়িত্বে থাকা রাজু আহমেদ (৪২)-কে ১লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনীর মৃত শামীমের ছেলে। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরণের কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ বিপন্ন করে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর