1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – মাওলানা আন্তাজুল ইসলাম সাংবাদিক নেতা আবু জাফর সূর্য গ্রেফতার চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা চুরির প্রতিবাদ করায় ঘেরে বিষ ঢেলে ৪ লাখ টাকার মাছ নিধন: আলফাডাঙ্গায় প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ বগুড়ার নন্দীগ্রামে ‘ক্লিন ইমেজ’ ও শহীদ জিয়ার আদর্শের বিশ্বস্ত সৈনিক মতিউর রহমান মুসা শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান: ‘আর ভিক্ষা নয়, এবার খেটে খাব’ কুড়িগ্রামে সেবাপ্রদানকারী সংস্থা ও সেবাগ্রহীতা নারীদের সাথে সংলাপ অনুষ্ঠিত ২০ বছরেও বদলায়নি সড়কের চিত্র, কাদা-গর্তে বন্দি ১০ হাজার মানুষের জীবন! পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৭/০২/২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকায়।
পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটকৃত দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২০) ও একই জেলার সাহেবগঞ্জ থানার কিসামত করলা গ্রামের জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)। অপর বাংলাদেশী যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা আটক করে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বালাটারি গ্রামের মৃত: মনসের আলীর ছেলে জেলালের বাড়িতে মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ভারতীয়সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিকের আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হবে।#
হুমায়ুন কবির সূর্য/০১৭১২৫০১৮৫২

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর