1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

জমি বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার এক বাসিন্দা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে কিশোরগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
থানায় দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নগুয়া এলাকার বাসিন্দা রিপন চন্দ্র সূত্রধর (৪২) গত ৭ জুন ২০২৬ তারিখে কিশোরগঞ্জ সদর থানায় একটি জিডি করেন। যার জিডি নম্বর ৪৩২ এবং ট্র্যাকিং নম্বর 071TQ9।
অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
জিডিতে বলা হয়, গত ১ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগুয়া এতিমখানা রোডে তার বাসার সামনে কয়েকজন ব্যক্তি এসে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। একপর্যায়ে তারা তার পরিবারকে গুরুতর ক্ষতির হুমকি দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময়ও তারা খুন-জখম ও বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া পরদিন ২ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে কালীবাড়ী রোড এলাকায় তার মোটরসাইকেলের যন্ত্রাংশের দোকানে গিয়ে পুনরায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে রাস্তাঘাটে পেলে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলেও ভয়ভীতি প্রদর্শন করে।
ভুক্তভোগী রিপন চন্দ্র সূত্রধর দাবি করেন, এসব ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের দ্বারা যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
জিডিতে কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন দিবাকর দাস রুবেল, রুপন মোদক ও তন্ময় আহমেদ হৃদয়সহ স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি, যারা ঘটনার বিষয়ে অবগত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট অভিযুক্তদের ওপর বর্তাবে বলে জিডিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার দায়িত্বশীল সূত্র জানায়, ভুক্তভোগীর অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এতে করে উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর