1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

সাজেকে তিনটি হলুদের গুদামে দুর্বৃত্তদের আগুন, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কালুছড়া নামক স্হানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি হলুদের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার হলুদ ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও চাষিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৯ জুন সকালে সাজেকের কালুছড়া একটি কৃষিপণ্য সংরক্ষণ এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গুদামগুলোতে আগুন দিয়েছে।

গুদামগুলোতে সংরক্ষিত ছিল বিপুল পরিমাণ শুকনা হলুদ, যা বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। আগুনে প্রায় ৮ লাখ টাকার হলুদ ও গুদামের বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, “সারা বছরের কষ্টে উৎপাদিত হলুদ গুদামে রাখা ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে। আমরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছি।

ঘটনার পর স্থানীয় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমার সাথে মোবাইল ফোনে যোগায়োগ করা হলে তিনি বলেন ইন্টার নেটে দেখেছি হলুদের গোডাউন পুরে গেছে তবে এই বিষয়ে এখনো কেউ করেনি।

এই বিষয়ে সাজেক থানার ওসি মো তফাজ্জলের সাথে একাধিক বার যোগায়োগ করা হলে নেট সমস্যার কারনে যোগায়োগ করা সম্ভব হয়নি।

যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা হলেন ১ মিঠুন জয় ত্রিপুরা পিতা রতন জয় ত্রিপুরা, (২) কাটি কুমার ত্রিপুরা (৩) লোবিন ত্রিপুরা পিতা বিতু কুমার ত্রিপুরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর