1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের ছাড় নয়: নন্দীগ্রামে মাদকবিরোধী মানববন্ধন

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, ​বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মাদকের ভয়াবহ ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ সুলতানের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মশিউর রহমান মশি। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে এখনই সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ বক্তার বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুছা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ সম্ভব। ​

মানববন্ধনে সংহতি জানিয়ে নন্দীগ্রাম থানার এসআই রাজীব হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

​কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতা আজাহার আলী, একাব্বর হোসেন, রুহুল আমিন, শফিউল আলম শফিক ও আব্দুল খালেকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তরুণ প্রজন্মকে বাঁচাতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর