1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, ১২ জুন শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার এসআই মো. রাজিব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চকরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চকরামপুর গ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেনের বসতবাড়ির ভেতরের উঠানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আব্দুল আলীম (৫৫), মো. আকাশ (২১) এবং মো. আফজাল হোসেন (৪০)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার এসআই রাজিব বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর