কে এম শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
দেরীতে হলেও নীলফামারীর ৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পেলো ৫শ জন সুবিধাভোগী।

শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহারের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।

এসময় প্রধান অতিথি বিলকিস ইসলাম বলেন,আমি হজ্বে ছিলাম এ কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে ১০ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। তারমধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৫ লক্ষ,জলঢাকা উপজেলায় ২ লক্ষ ও সৈয়দপুর উপজেলায় ৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। কিশোরগঞ্জ উপজেলায় ৫ শ জনের মধ্যে ৫ লক্ষ টাকা বিতরণ করা হবে।
Leave a Reply