শহীদুল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১৫ জুন সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। তারাগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টির মান উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজিত এই কংগ্রেসে স্থানীয় কৃষাণ-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা এবং সুধীজন অংশগ্রহণ করেন।
Leave a Reply