1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

​মঠবাড়িয়া প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ‘গ্রাম আদালত সক্রিয়করণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


​মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার।
​কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি, গ্রাম আদালত মঠবাড়িয়ার সমন্বয়কারী মো. বেল্লাল হোসাইনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
​আলোচকরা বলেন, স্বল্প সময়ে ও কম খরচে গ্রামের সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ের অন্যতম প্রধান উদ্দেশ্য।
​তারা আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি কার্যকর মাধ্যম হলো গ্রাম আদালত। উপজেলার ইউনিয়নগুলোতে এই আদালতের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য নিয়মিত সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে।
​কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে বিভিন্ন প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, “সাধারণ মানুষের দোরগোড়ায় বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এরই মধ্যে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির আওতায় গ্রাম আদালত বিষয়ক প্রচারপত্র বিতরণ, মাইকিং, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
​তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিচারপ্রাপ্তি নিশ্চিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর